২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে : ডা. জাহাঙ্গীর

সোমবার সকালে নগরীর কামাল খাঁ মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর।

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর।নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছেন দাড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী। এরই অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর কামাল খাঁ মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।

এরপর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টার দিকে নগরীর আপেল ডেকোরেটরের মোড় পথসভা ও গণসংযোগ করেন অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর। পথসভায় তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন থাকলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ   দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গণসংযোগকালে তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা ও তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, নগরীর সব শ্রেণি-পেশার মানুষ আজ দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন।

আরও পড়ুনঃ   বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও পশুকে টিকা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি প্রার্থীকে কাছে পেয়ে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তারা তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার ড্রেনেজ ব্যাবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করে তারা অভিযোগ করেন, বহু রাস্তা সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। ফলে বর্ষাকালে চলাচলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে জানান তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST