২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

প্রচারণার অংশ হিসেবে ডা. আব্দুল বারী শুক্রবার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বাগমারার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

প্রচারণার অংশ হিসেবে ডা. আব্দুল বারী শুক্রবার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠঘাট, পথ-প্রান্তর ও কৃষিপ্রধান অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, দৈনন্দিন সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

গণসংযোগকালে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসায় তিনি এলাকায় একজন ‘সেবামুখী চিকিৎসক’ হিসেবে পরিচিত। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তিনি রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হিসেবেও দলীয় দায়িত্ব পালন করছেন।

গণসংযোগে ডা. আব্দুল বারী তার বক্তব্যে সরল জীবনযাপন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরেন। দলীয় পরিচয় বা আত্মীয়তার ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   শেরপুরে কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা: পুলিশ

সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে তিনি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তরুণদের প্রত্যাশা পূরণ, কৃষকদের সমস্যা সমাধান এবং একটি সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাগমারা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তার দীর্ঘদিনের সামাজিক সেবা, ব্যক্তিগত সরলতা এবং জনমুখী প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে পরিচালিত এই ধারাবাহিক গণসংযোগ রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST