২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম : তারেক রহমান

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের রাজনীতিতে ভোটের দায়িত্ব ও উন্নয়নের জবাবদিহি সরাসরি জনগণের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, এই পাঁচজন প্রতিনিধি এখন থেকে কিশোরগঞ্জবাসীর কাছে দায়বদ্ধ উন্নয়ন হোক কিংবা সমস্যা সমাধান, সব কিছুর হিসাব জনগণই নেবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি মঞ্চে উপস্থিত জেলার সংসদীয় প্রার্থীদের সাধারণ মানুষের সামনে তুলে ধরে বলেন, এদের বিজয়ী করলেই এলাকার স্থায়ী উন্নয়নের পথ সুগম হবে।
তারেক রহমান বলেন, দেশ গড়ার দায়িত্ব যেমন সবার, তেমনি ভোটারদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেভাবে সবাই একসঙ্গে রাজপথে দাঁড়িয়েছিল, ঠিক সেই ঐক্য ও সচেতনতা দিয়েই দেশ পুনর্গঠন করতে হবে।
বিএনপি ক্ষমতায় এলে জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, সারাদেশে নতুন করে খাল খনন, ঘরে ঘরে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া এবং কৃষকদের জন্য কৃষক কার্ড নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও খতিবদের মর্যাদা ও ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, পর্যাপ্ত ওষুধ ও দক্ষ চিকিৎসক নিশ্চিত করতে হলে সৎ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধি নির্বাচিত করা জরুরি।
ভোটের দিন সম্ভাব্য যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, চোখ-কান খোলা রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রেই আদায় করার আহ্বান জানান।
সমাবেশে তিনি কিশোরগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ আসনে মুহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম। জনসভায় দাঁড়িয়ে এসব প্রার্থীর জন্য তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১০

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

১২

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

১৩

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

১৪

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

১৫

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

১৬

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

১৭

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

১৮

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

১৯

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST