১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ দেশের ভোট

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। এরমধ্যে রয়েছে বাংলাদেশও।

শুক্রবার (১০ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি উত্থাপিত হয়। এতে বলা হয়, ‘স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা।’

এই প্রস্তাবে ভোট দেয় ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোট দানে বিরত ছিল ২৫টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১৪৩টি দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস

গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি।

এরপর ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত চারভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আজকের এই ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে।

ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশ গ্রহণ করতে পারবে।

এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

১০

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৪

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৫

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৬

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৭

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৮

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৯

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

২০

Design & Developed by: BD IT HOST