৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা: মুহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

আরও পড়ুনঃ   মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর

এসময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। সভা পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

পরে দ্বি-বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করা হয়। সভায় উভয় রিপোর্টের ওপর আলোচনা, পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। সভা পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু ও ট্রাক্টর চাপায় যুবক নিহত

এদিকে শনিবার (১০ জানুয়ারি) আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST