৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

মান্দা ( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মান্দায় বছরের শুরু থেকেই ঐতিহ্যবাহী চৌবাড়িয়া পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। গতবছরের তুলনায় হাটের ইজারা মূল্য ৯১ লাখ টাকা কম হলেও বাড়িয়ে দেওয়া হয়েছে গরু-ছাগলের টোলের মূল্য।

ঘটনার প্রতিবাদ জানিয়ে মোবারক আলী নামের এক মুক্তিযোদ্ধা নওগাঁ জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগে করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছর ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটের ইজারা মূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ টাকা। এবারে ডাক হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। যা গতবছরের তুলনায় ৯১ লাখ টাকা কম। এ টাকায় হাটটি ইজারা নিয়েছেন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা আবুল বাশার সুজন নামের এক ব্যক্তি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারিভাবে একটি গরুতে ৫০০ টাকা ও একটি ছাগলে ২০০ টাকা টোল আদায়ের নির্দেশনা থাকলেও হাট ইজারাদার ও তার লোকজন তা মানছে না। একটি গরুতে বিক্রেতার কাছ থেকে ৮০০ টাকা ও ক্রেতার কাছ থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে। একইভাবে প্রতিটি ছাগলে ২০০ টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ৪২০ টাকা করে।
অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত খাজনা আদায় করা হলেও রশিদে তা উল্লেখ থাকছে না। প্রতিবাদ করলে হাট ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। প্রায় এক মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত টোল আদায়ের সরকারি তালিকা টাঙানো হয়নি।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জানতে চাইলে চৌবাড়িয়া হাটের ইজারাদার আবুল বাশার সুজন বলেন, হাটের টোল আদায়ের তালিকা টাঙানো হয়েছে। গতবছরের তুলনায় এবারে কম টাকা আদায় করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, ইজারাদার আবুল বাশার সুজনকে টোল আদায়ের তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত টোল আদায়ের কোনো সুযোগ নেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST