৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটিতে চলছে ‘আশা এনজিও’ সরকারে আদেশ অবজ্ঞা

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে  বুধবার থেকে ৩দিন রাষ্ট্রীয় শোক পালন এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের  নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে, জরুরী সেবা প্রতিষ্ঠানসমূহ ছুটির আওতার বাইরে থাকবে। শুধুমাত্র রাজশাহীতে সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা (ASA) রাষ্ট্রীয় শোক ও ছুটি না মেনে অফিস চলমান রাখে। শুধু তাই নয় রাজশাহী নগরীর বিভিন্ন বাঞ্চে বাঞ্চে পিকনিকের আয়োজন করেন তারা।একই সাথে রাজশাহীর বোয়ালিয়া ব্রাঞ্চ ও আঞ্চলিক কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, দরজা বন্ধ করে অফিসের ভেতরে কার্যক্রম চালু রেখেছে। ১৫-২০জন কর্মকর্তা কর্মচারী ছুটি না পেয়ে কাজ করছে। রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করার কথা থাকলেও অত্র অফিসে পতাকার কোন বালাই নাই।

অত্র ব্রাঞ্চের ম্যানেজার রাশেদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, এ ধরনের নির্দেশনা আমার জানা নাই। তাৎক্ষণিক পিয়নকে ডেকে পতাকা উত্তোলনের কথা বলেন। তাহলে আপনি রাষ্ট্রীয় শোক দিবস অবমাননা করছেন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার কোন কথা নাই বলে তিনি চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে আশা এনজিও রাজশাহীর ডিভিশনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন,আজকে একটি বিশেষ দিন, সরকার ৩ দিনের রাষ্ট্রেীয় শোকশহ ৩১ ডিসেম্বর রোজ বুধবার ১(এক)দিনের সাধারণ ছুটি ঘোষণা করছেন।

তাহলে আপনারা সরকারি ছুটি  জানার পরেও সরকারি আদেশ অমান্য করে কিভাবে অফিসের কার্যক্রম চালু রেখেছেন ? তখন তিনি বলেন, আমাদের অফিস আর আবাসিক একই সাথে আপনারা হয়তো জানেন,আজকে বৎসরের শেষ দিন অনেক হিসাব নিকাশ থাকে, অফিসে হয়তো নিজেদের উদ্যোগে সেই গুলো সেরে নিচ্ছেন। তখন তাকে প্রশ্ন করা হয়,তাহলে কি আপনারা সরাসরি সরকারি আদেশ পরিপন্থী কাজ করেছেন,তখন তিনি কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

আরও পড়ুনঃ   মান্দায় জামাতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত, দাঁড়িপাল্লার জনস্রোত

এ বিষয়ে আশা এনজিও রাজশাহীর ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) লতিফ সাহেব এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আজকে তো সরকার সাধারণ ছুটি ঘোষণা করছে,আমাদের আশা এনজিও হেড অফিস থেকে সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে নোটিশ জারি করেছে,তখন তাকে প্রশ্ন করা হয়,তাহলে আপনারা অফিস কার্যক্রম চালু রেখেছেন কিভাবে সরকারি আদেশ অমান্য করে,এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সদস্যর হয়তোবা পূর্বে কোন বকেয়া আছে,সেই জন্য কর্মী হয়তো নিজের উদ্যোগে কালেকশনের জন্য যেতে পারে,আর আজকে বৎসরের শেষ দিন সেই জন্য হয়তো নিজেরা অফিসে বসে হিসাব নিকাশ এর জন্য দুই এক ঘন্টা কার্যক্রম চালাতে পারে,তখন তাকে প্রশ্ন করা হয় তাহলে কি আপনারা সরকারি আদেশ অমান্য করলেন না,আপনারা এক ঘন্টা কার্যক্রম চালান আর আধা ঘন্টা কার্যক্রম চালান,কার্যক্রম চালিয়েছেন তো,রাষ্ট্রীয় শোক ও সরকারি আদেশ অমান্য করে অফিস কার্যক্রম চালু রেখেছেন কিভাবে এটা কি আপনারা পারেন?এর কোন সদউত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।

রাজশাহীর আশা এনজিও (সদর) এরিয়া ম্যানেজার  মিজান এর কাছে জানতে চাইলে, তিনি ডিভিশনাল ম্যানেজার রফিক সাহেব এবং ডিএম লতিফ সাহেব এর বক্তব্যের সাথে তাল মিলিয়ে একই বক্তব্য প্রদান করেন।

সরকারি নির্দেশনা আছে ৩দিন সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কিন্তু রাজশাহী মহানগরীর আশা এনজিও কোন অফিসে তা ছিলো না।

বোয়ালিয়া অঞ্চলের বোয়ালিয়া অফিস, লক্ষীপুর অফিস, হরিপুর অফিস, রাজপাড়া অফিস, সাহেব বাজার অফিস এই সব গুলোতে কোনটাতেই পতাকা অর্ধনমিত ছিলো না। তিনি কিছু অফিসে পিকনিক করার নির্দেশনা দিয়েছেন বলে যানা যায় এবং পুলিশের বাঁধায় লক্ষীপুর অফিসে বন্ধ হয়।

এরিয়া ম্যানেজার(আর এম) মোঃ মুকুল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের অফিস আবাসিক, লোকজন থাকে তাদের কিছু ডিউ কাজ থাকে, তারা হয়তো সেটাই করছিল।আমি কোন নির্দেশনা দেইনি। তারা নিজ দায়িত্বে কাজ করছে। লক্ষীপুর ব্রাঞ্চের ম্যানেজারকে একাধিক বার ফোন দিলে সেকেন্ড ম্যানেজার ফোন ধরে বলেন, ম্যানেজার স্যার নেই পরে ফোন দিয়েন কিন্তু পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি। পরে মহানগরীর অফিস গুলোতে ফোন দিলে আর কোন ম্যানেজারেরা ফোন না ধরায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   আবারও শাহবাগে অবরোধ ইনকিলাব মঞ্চের

রাজপাড়া (আরএমপি) থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মতিন’কে আশা এনজিও অনিয়ম ও সরকারি আদেশ অমান্য করে অফিস কার্যক্রম চালু রাখাসহ, রাজশাহী লক্ষীপুর ব্রাঞ্চে জাতীয় শোকের দিনে কালো পতাকা উত্তোলন বা জাতীয় পতাকা অর্ধনমিত না করে তারা পিকনিক ও আনন্দ উল্লাস  করছে,এ বিষয়ে জানালে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মতিন  সাথে সাথে আশা এনজিও লক্ষীপুর ব্রাঞ্চে টহল পুলিশ টিম পাঠালে তারা তাড়াহুড়ো করে অফিস থেকে পালিয়ে যায়।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, দেশবাসীর হৃদয়ে চির অম্লান, আপোষহীনতার প্রতীক ‘বেগম খালেদা জিয়া’ শোকবার্তায় রাষ্ট্রীয়ভাবে একদিনের ছুটি ও ৩ দিনের শোক পালনের ঘোষণা করা হয়। আমি অন্তর্বর্তী সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। রাজশাহীতে আশা এনজিও রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটি মানতে নারাজ এটি সরকারি আদেশ অমান্য করে অফিসের কার্যক্রম চালু রাখা তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করা দরকার। কেন তারা এই ধরনের কাজ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর এই বিষয়ে  জেলা প্রশাসক আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে আমি মনে করি।

এই বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী কে জানালে তিনি বলেন, আশা এনজিও যদি  সরকারি আদেশ অমান্য করে অফিসের কার্যক্রম চালু রাখে তাহলে, তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১২

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৩

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৪

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৫

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৬

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১৭

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৮

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৯

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST