১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে ১৫ কোটি টাকার বিরল ঘড়ি উপহার পেলেন মেসি

অনলাইন ডেস্ক : কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, তারপর দিল্লি থেকে ভারত সফর শেষ করার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সফর। দিল্লি থেকে গুজরাটের জামনগরের বনতারায় যান। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। বনতারায় গিয়ে তার বিভিন্ন কার্যকলাপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সবচেয়ে আলোচিত এখন মেসিকে দেওয়া অনন্তর বিরল ঘড়ি।

বনতারায় পুজো দেওয়া থেকে শুরু করে সিংহের দর্শন, সবকিছুই করেছেন মেসি। আগের চারটি রাজ্য ঘুরলেও সেখানে ভিন্নরকম স্বাদ পেয়েছেন এলএম টেন। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যেটির বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যারা মূল্য সাড়ে ১৪ কোটির বেশি। বিশ্বে এই ঘড়ি রয়েছে মাত্র ১২টা। মেসি বনতারায় যাওয়ার পরে তার হাতে এই ঘড়িটা দেখে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সব প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট

মেসির সংগ্রহশালায় অবশ্য কম ঘড়ি নেই। রোলেক্সের লে ম্যান্স-এর ঘড়ি রয়েছে তার। যেটি তৈরি ১৮ ক্যারেট সোনা দিয়ে। এর সঙ্গে রয়েছে রোলেক্সের জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন ও বার্বি রোলেক্সের মতো মহামূল্যবান ঘড়ি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১১

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৩

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১৪

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১৫

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১৬

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST