২৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তাদের নজর ছিল ‘জে’ গ্রুপের আরেক ম্যাচ আলজেরিয়া-জর্ডান লড়াইয়ের দিকে। সেখানে আলজেরিয়ার জয়ে এক ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। একইসঙ্গে বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানের।

আগের নিয়ম অনুসারে, দুই দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিতে গোল ব্যবধান বিবেচনা করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের আগে সেই নিয়ম বদলে ফেলা হয়। চলতি বিশ্বকাপে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৬ হওয়ার সুযোগ থাকলেও, নতুন নিয়মে হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে।

আগামী রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে লিওনেল স্কালোনির দল জর্ডানের মুখোমুখি হবে। সেই ম্যাচে হারলেও তাদের গ্রুপের শীর্ষ থেকে কেউ নামাতে পারবে না। বিদায় নিশ্চিত করা জর্ডানও পারবে না গ্রুপের তিন নম্বরে উঠতে। ‘জে’ গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও আলজেরিয়া লিওনেল মেসিদের কাছে হারায়, তাদের ম্যাচটি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী। রোববার একই সময়ে আলজেরিয়া-অস্ট্রিয়া মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

গতকাল (সোমবার) রাতে আরেকটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে, সেদিন হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন মহাতারকা। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া স্কালোনির দলটি গোল (৫) ব্যবধানেও এগিয়ে আছে। ফলে অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে সেই ব্যবধান ছাড়িয়ে যাওয়া বেশ কঠিন–ই। আবার গোল ব্যবধানে আলবিসেলেস্তেদের পিছিয়ে দিলেও হেড-টু-হেডে হারায় কেউই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নেই।

আরও পড়ুনঃ   কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

এদিকে, আজ সকালে জর্ডানকে ২-১ গোল হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। ফলে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠার সুযোগ খোলা আছে অস্ট্রিয়া-আলজেরিয়া উভয়ের সামনেই।

জর্ডানের বিপক্ষে আজ আলজেরিয়া শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল হজম করে। গোলটি করেন নিজার আল-রাশদান। তার সেই লিড টিকেছিল আধা ঘণ্টারও বেশি সময়। এরপর ৬৯ মিনিটে নাদির বেনবুয়ালি সমতা ফেরানোর পর আলজেরিয়ার জয়নির্ধারণী শেষ গোল করেন আমিনে গুইরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১২

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৩

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১৭

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১৮

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST