২২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

” তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আজকের এই চেক বিতরণ কেবল আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   ‘বৃদ্ধাশ্রমে ইফতার আসে, কিন্তু সন্তানেরা আসে না’

” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন,প্রশাসনিক অফিসার মোঃ আব্দুল আলিম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭৩ জনের মাঝে ৪ লক্ষ আটত্রিশ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১১

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১২

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৩

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৪

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৭

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৮

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৯

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST