২২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী বিভাগের ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদান, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে চলমান হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা এসব তথ্য তুলে ধরেন।

সভায় জানানো হয়, ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি নিয়মিত কর্মসূচি হলেও দীর্ঘ বিরতির কারণে এর গুরুত্ব আরও বেড়েছে।

দীর্ঘ সময় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত না হওয়াকে সম্প্রতি হাম সংক্রমণে জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। হামসহ অন্যান্য রোগের জটিলতা থেকে শিশুদের সুরক্ষার জন্য ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) খাওয়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ   Life In Croatia

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফের প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া রাজশাহী ছাড়া বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকগণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অনলাইনে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৮ জুন রাজশাহী বিভাগে মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন।

ওই দিন রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিভাগের মধ্যে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়, যেখানে ৫ লাখ ৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যদিকে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রয়েছে জয়পুরহাট জেলায়, যেখানে ১ লাখ ৩৮ হাজার শিশুকে এ ক্যাপসুল প্রদান করা হবে।

সভায় বক্তারা অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১০

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৪

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৬

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৯

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST