১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসুর সম্মাননা স্মারক পেলেন সাবেক ভিপি রিজভী

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নবনির্বাচিত রাকসুর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু কার্যালয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগভরে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম সুন্দর বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা সবসময়ই সাফল্যের নজির স্থাপন করে আসছে। তবে গত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল, যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন বন্ধ রেখেছে।

আরও পড়ুনঃ   হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া

নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, রাকসু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ও আবেগ প্রকাশ করতে পারে। যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   উপজেলা নির্বাচন : আ.লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : কাদের

এ সময় উপস্থিত ছিলেন রাকসুর নবনির্বাচিত ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST