১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী পরিবারের ৩ বছর বয়সী শিশুর জন্য সাহায্যের আবেদন

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী একটি পরিবার তাদের তিন বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত একটি শিশুকে বাঁচাতে সবার কাছে আর্থিক সাহায্য চায়।

হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ডান চোখে কিছুই দেখেন না। বাম চোখে অল্প অল্প দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২) বাক প্রতিবন্ধী। তার আল জিহবা ছোট। স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না। তাদের ছোট ছেলে আব্দুর রহমানের বয়স তিন বছর।

আরও পড়ুনঃ   দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৭

শিশু আব্দুর রহমান কিডনি রোগে আক্রান্ত। তার শরীরে প্রথমে জ্বর আসে। এর পর থেকে তার পেটের বাম পাশে জ্বালা যন্ত্রনা শুরু হয়। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পরে আব্দুর রহমানের কিডনি সমস্যা ধরা পড়ে। তার বাম ও ডান কিডনিতে পাথর রয়েছে। চিকিৎসা চলছে। কিন্তু যন্ত্রনা কমছে না। চিকিৎসকরা বলেছেন অপারেশন ছাড়া ওষুধে পাথর নির্মূল সম্ভব নয়। অপারেশন করতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে।

এ পর্যন্ত গ্রামে ও গোগা বাজারে চাঁদা তুলে চিকিৎসা খরচ করা হয়েছে। এখন তার হাতে আর একটি টাকাও নেই। দেড় কাঠা মাত্র ভিটে বাড়ি। বিক্রি করলে পথে বসতে হবে রাজ্জাকের। আবার অতি আদরের সন্তানটিকেও বাঁচাতে হবে। সে এখন দিশেহারা। চোখে সর্ষেফুল দেখছেন তিনি। ২০১৯ সালে তার স্ত্রী শেফালী খাতুনও কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ও অপারেশন করতে অনেক টাকা খরচ হয়েছিলো। যে কারনে রাজ্জাক একেবারেই নি:স্ব এখন। তাই সন্তানকে বাঁচাতে আকুতি জানিয়েছেন সবার কাছে। শিশুটির পিতা আব্দুর রাজ্জাকের বিকাশ নম্বর ০১৭৪৬-৯১১৮২৪।  হৃদয়বান ব্যক্তিদের এ নাম্বারে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রতিবন্ধী পরিবারটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST