৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রিজভীর পা ছোঁয়া সার্জেন্ট বরখাস্ত, পুলিশ বলছে ‘ভিডিওর সঙ্গে সম্পর্ক নেই’

অনলাইন ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে বরখাস্তের কোনো সম্পর্ক নেই; দায়িত্বে অনুপস্থিত থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্জেন্ট আরিফুল ইসলাম দায়িত্বে ছিলেন না। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

এর আগে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলে রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করছেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

পুলিশের ট্রাফিক বিভাগের একটি সূত্র জানায়, বরখাস্ত হওয়া সার্জেন্টের সেদিন মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল। কিন্তু তিনি ডিউটি ছেড়ে শেরেবাংলা নগরে যান, যেখানে বিএনপি নেতারা সমাবেশে অংশ নিচ্ছিলেন। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশিন নারীরা

তবে বরখাস্তের সিদ্ধান্তটি ভিডিও ভাইরালের পর আসায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ঘটনাটি রাজনৈতিক সংবেদনশীল হয়ে ওঠায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST