৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অভিনব কায়দায় গাঁজা বহনকালে পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ থেকে পিকআপ ভ্যানের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজশাহী অভিমুখে আসছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে পিকআপভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া নাসিরনগর থানার হেলপার মো. আলম (২৫)।

অভিযানে জব্দ করা হয়-৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, তল্লাশিকালে পিকআপের চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি বিশেষ চেম্বারের ভেতর অভিনব কায়দায় গাঁজা লুকিয়ে রাখা হয়। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে ওই গোপন চেম্বারের অস্তিত্ব বোঝার উপায় ছিল না।

আরও পড়ুনঃ   চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগে তারা পিকআপে মালামাল পরিবহনের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST