১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চবিতে ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

রবিবার (১২ অক্টোবর) উপাচার্যের দপ্তরে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে। ২ জানুয়ারি শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয়ে পরের দিন শনিবার অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এরপর ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি-ওয়ান’ ও ‘বি-টু’ উপ-ইউনিটের পরীক্ষা।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু

পরের সপ্তাহে ৯ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি শনিবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। সর্বশেষ ১২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ‘ডি-ওয়ান’ উপ-ইউনিটের পরীক্ষা।

চবি সূত্রে জানা গেছে, এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে বি-ওয়ান, বি-টু ও ডি-ওয়ান উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়া হবে।

আরও পড়ুনঃ   যশোরে তীব্র শীতে একদিনে ১০ জনের মৃত্যু

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST