১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অ্যাডেলের দশ বছরের রেকর্ড ভাঙলেন টেলর সুইফট

অনলাইন ডেস্ক : ভেঙেই গেল ব্রিটিশ গায়িকা অ্যাডেলের এক দশকের পুরনো রেকর্ড! তার ২০১৫ সালের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন পপ তারকা টেলর সুইফট; এই শিল্পীর নতুন ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।

২০১৫ সালের নভেম্বরে প্রকাশিত অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৪ লাখের বেশি কপি। গত ১০ বছরে কোনো শিল্পীই এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবে গত ৩ অক্টোবর প্রকাশ হওয়া টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ফিজিক্যাল কপি ও স্ট্রিমিং মিলিয়ে মাত্র পাঁচ দিনেই ৩৫ লাখের বেশি বিক্রি হয়ে অ্যাডেলের রেকর্ডটি ভেঙে দেয়।

আরও পড়ুনঃ   ‘লাপাতা লেডিস’ ছবির ‘ফুলে’র আসল বয়স

যেহেতু অ্যালবামটির প্রথম সপ্তাহ পূর্ণ হতে আরও দুদিন বাকি, তাই ধারণা করা হচ্ছে বিক্রির সংখ্যা আরও বাড়বে। এর আগে ২০২৪ সালে সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল, যা থেকে বোঝা যায় তার সাম্প্রতিক অ্যালবামটি ভক্তদের মধ্যে আরও বেশি উন্মাদনা সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ   ছেলেকে পাশে নিয়েই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী

রেকর্ড-ভাঙা সাফল্যের পাশাপাশি ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সমালোচনায় বিচলিত নন টেলর সুইফট। বলেছেন, ‘যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। যারা শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনা করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST