২০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে পাশে নিয়েই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার (১৯ এপ্রিল) গোধূলি লগ্নে পরিচালক প্রেমিক রাতুল মুখার্জির সাতপাকে বাঁধা পড়েন তিনি।

অভিনেত্রীর বিয়েতে হাজির ছিলেন তার একমাত্র ছেলে রিয়ান। ছেলেকে পাশে রেখেই সাতপাক, শুভদৃষ্টি, সিঁদুর দান সবই সম্পন্ন করেন রূপাঞ্জনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সেই ছবিও প্রকাশ করেছেন তিনি।

২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দু’জনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৮ সালে ডিভোর্সের পথে হাঁটেন টালিগঞ্জের জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস পেলেন যারা

দীর্ঘদিনের লিভ-ইনের পর বয়সে ছোট প্রেমিককে বিয়ে করছেন রূপাঞ্জনা
এরপরই রাতুল মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান রূপাঞ্জনা। প্রায় ৬ বছরের লিভ ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ছেলে রিয়ানও মায়ের কাছেই বেড়ে উঠেছেন। রাতুলের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক।

বয়সে অভিনেত্রীর চেয়ে ছয় বছরের ছোট রাতুল। যে কারণে এই পরিচালকের সঙ্গে প্রেম নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রূপাঞ্জনাকে। কিন্তু বয়সের ফারাক তাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও।

এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা মিত্র বলেছিলেন— ‘আমি মিষ্টি একটি সম্পর্কে রয়েছি। এই সম্পর্ক আমার কাছে খুবই বিশেষ। রাতুল এবং আমার বয়সের ফারাক রয়েছে ঠিকই। তবে বয়স অনুপাতে ও অনেক ম্যাচিওর। এই সম্পর্ক পূর্ণতা পাক সেটা আমি চাই। বিয়ে করতেও আমার আপত্তি নেই।’

আরও পড়ুনঃ   আইটেম গানে শুট করে বাসায় গিয়ে চড় খেয়েছি : ববি

গত বছরের ফেব্রুয়ারিতে মিরিকের ডন বস্কো চার্চে আংটি বদলটা সেরেছিলেন রাতুল-রূপাঞ্জনা। চলতি মাসেই সেরে নিলেন বিয়ে। বিয়েতে লাল রঙের পাঞ্জাবী গায়ে মায়ের পাশে ছিলেন রিয়ান। বেশ হাসিখুশিই দেখা মিলেছে তাদেরকে।

‘পালক’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় রাতুল মুখার্জির। এ সিনেমায় শাশ্বত চ্যাটার্জি ও রূপাঞ্জনা মিত্র প্রধান চরিত্রে দেখা যায়। ‘বাঘ বন্দি খেলা’ শিরোনামের টিভি সিরিয়ালে যুক্ত ছিলেন রাতুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST