১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন।

এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি।

আরও পড়ুনঃ   ইন্ডাস্ট্রি কারও বাপের নয়: বিদ্যা বালান

সে কথাই একরকম আক্ষেপের সুরে অপু বিশ্বাস বলেন, ‘যে কোনো ধর্মেই দেখেন, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা… মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।’

এদিকে অপু বিশ্বাস তার এই নতুন পেশাগত দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।’

আরও পড়ুনঃ   সিনেমাপ্রতি ৪০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST