১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইন্ডাস্ট্রি কারও বাপের নয়: বিদ্যা বালান

অনলাইন ডেস্ক : বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে বারবারই সোচ্চার হয়েছেন কঙ্গনা রনৌত। এবার পর মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান। শুধু তাই নয়, বিস্ফোরক মন্তব্য করে বসলেন এ অভিনেত্রী।

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সংবাদমাধ্যমের আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন বিদ্যা। সেখানেই স্বজনপোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত।’

আরও পড়ুনঃ   মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না : শবনম ফারিয়া

এই সাক্ষাৎকারেই আবার বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা। অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় না তারা (নায়করা) বিদ্যা বালানের ছবি বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন।

সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে।

নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তারা চাইবেন যে কেউ জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওরা এমন মনে করে আমি কী করতে পারি?’

আরও পড়ুনঃ   বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকি : জেফার

সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ‘দো অউর দো প্যায়ার’ সিনেমায় দেখা যাবে বিদ্যাকে। সহ-অভিনেতার সঙ্গেই এই আলোচনাচক্রে এসেছিলেন বিদ্যা। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST