২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে।’

আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুনঃ   তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রামের মধ্যদিয়ে যাচ্ছি। কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না। এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।’

আরও পড়ুনঃ   জেল থেকে ১৩ মাস পর মুক্তি পেলেন বিএনপি নেতা চাঁদ

তিনি বলেন, ‘ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা ভাষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব। মানুষ এখন ভাষণ আর শোষণের সংস্কৃতি বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মিসইনফরমেশন এর জবাব দিতে হবে। নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। অপতথ্য এবং মিথ্যা অপপ্রচার দিয়ে কেউ যেন জনসাধারণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণ বন্ধুদের সোচ্চার থাকতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST