২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশের সামনে পাকিস্তান

অনলাইন ডেস্ক : পাক-ভারত দ্বৈরথ সব সময়ই ভিন্ন আবহ তৈরি করে। গতকাল এশিয়া কাপ ক্রিকেটে পাক-ভারত সুপার ফোরের ম্যাচে পাকিস্তান হেরেছে। আজ শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের মুখোমুখিতে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে।

এশিয়া কাপ ক্রিকেটে প্রথম পর্বের ম্যাচে ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে করমর্দন করেনি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। আজ সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্ট বেশ সৌহাদ্যপূর্ণভাবে শেষ হয়েছে। পাকিস্তান দুই দফায় খেলায় পিছিয়ে পড়ে সমতা এনেছে। ৭৫ মিনিটে পাকিস্তানের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে ভারত জয়সূচক গোল পায়। মাঠে তীব্র লড়াই হলেও খেলা শেষ দুই দলের খেলোয়াড়-কর্মকর্তাদের একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

আরও পড়ুনঃ   হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সেলোনার

সাফ অ-১৭ টুর্নামেন্টে বি গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। আজকের ম্যাচটি ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। ড্র থাকলে দুই দলের সমান ৭ পয়েন্ট থাকত। তখন গোল ব্যবধানে পাকিস্তান গ্রুপ সেরা হতো। সেক্ষেত্রে এ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশকে বি গ্রুপের রানার্স আপ ভারতের মুখোমুখি হতে হতো।

আরও পড়ুনঃ   রহনপুর-সিঙ্গাবাদ রেলপথের সর্বোচ্চ ব্যবহার চায় নেপাল: ললিতা

পাকিস্তান হেরে যাওয়ায় এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যায় আরেক সেমিতে ভারত লড়বে নেপালের বিপক্ষে। দুই সেমিফাইনালে বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার জন্য লড়বে।

গতকাল বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশ দল অনুশীলন করেনি। হোটেলে সাঁতার ও জিম সেশনে রিকভারি করেছে। বিকেলে ভারত-পাকিস্তান ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন নাজমুল হুদা ফয়সালরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST