১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের অভদ্রতায় ক্ষেপলেন শোয়েব আখতার

অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তানের মাঠের লড়াইটা একপেশে হলেও করমর্দন ইস্যুতে উত্তাপ ছড়াচ্ছে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় ক্ষোভ ঝেরেছেন সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার মতে, ‘ক্রিকেট একটা খেলা, এটাকে রাজনীতি বানাবেন না।’

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন শোয়েব।

গতকাল (রোববার) দুবাইয়ে এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। এদিন টসের সময় দুই দলের অধিনায়করা করমর্দন করেননি। ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেও কোনো ভারতীয় খেলোয়াড় মাঠে আসেননি।

জয়ের পর সোজা ড্রেসিংরুমে চলে যান অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবাম দুবে। পাকিস্তানি দল যখন করমর্দন করার জন্য মাঠে অপেক্ষা করছিল, তখন ভারতের সাপোর্ট স্টাফদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ   বিপিএলে অব্যবস্থাপনা নিয়ে প্রতিক্রিয়া জানাল এনএসসি

এ ঘটনায় ক্ষুব্ধ শোয়েব বলেন, ‘এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত, সেটা আমি জানি না। ভারতীয় ক্রিকেট দল, সাবাশ। ভালো করেছো। কিন্তু, ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গুলিয়ে ফেলো না। দুটো দেশের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়েছে। তোমরাও হাত মেলাও। এটা কোনও বড় ব্যাপার নয়। এটা ক্রিকেট খেলা। আরও বড় মনের পরিচয় দাও।’

আরও বলেন, ‘লড়াই-ঝগড়া তো হতেই পারে। নিজেদের পরিবারেও তো ঝামেলা হয়। কিন্তু, সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তার মানে এটা নয় যে হাত মেলাব না। এমনটা একেবারেই উচিত নয়। সালমান আলি আগা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে না গিয়ে ভালো করেছে, বেশ করেছে। একেবারেই সঠিক সিদ্ধান্ত।’

আরও পড়ুনঃ   বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে ভারত

প্রসঙ্গত, রোববার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। তার ইনিংসে ভর করে ১২৭ রানের গড়পড়তা পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে সূর্য, অভিষেক ও তিলকের ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST