৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের অন্তর্গত আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। তিনি বলেন, ছেলে-মেয়ে কার সাথে ওঠাবসা করছে তা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের দেশের অনেক ছেলে-মেয়ে সঙ্গদোষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেমেয়েদের ভালো পথে থাকার জন্য তাকে পরামর্শ ও নির্দেশনা দিতে হবে ।

তিনি আরও বলেন, বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে মাদককে না বলি এবং মাদক থেকে দূরে থাকি। মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সন্তানদের ধর্মীয় শিক্ষা প্রদানের পরামর্শ দেন ।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

বাল্যবিবাহ প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, যে মেয়েটির বাল্যবিবাহ হয়েছে সে যখন সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তান পুষ্টিহীন হয়ে জন্মাচ্ছে এবং মাও পুষ্টিহীনতায় ভুগছে। অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ের যে পুষ্টি প্রয়োজন তা সে পাচ্ছে না। ফলে মা ও শিশু প্রায়ই অসুস্থ থাকে এবং এক পর্যায়ে মেয়েটি কর্মহীন হয়ে পড়ে।

এসময় সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসাহাক আলী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক মো. জিন্নুর রহমান। সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম ওলিউল ইসলাম এবং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জেসমিন নাহার।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি বৈষম্য রোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, নারী-পুরুষ এবং শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST