৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মাথাপিছু আয় বেড়ে ২,৫৯৩ ডলার, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের তুলনায় এ বছর মাথাপিছু আয় বেড়েছে ৬৩ ডলার।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত রয়েছে শীর্ষে, যার পরপরই অবস্থান করছে বাংলাদেশ। ভারতের মাথাপিছু জিডিপি বর্তমানে ২ হাজার ৬৯৬ ডলার—বাংলাদেশের তুলনায় ১০৩ ডলার বেশি।

আরও পড়ুনঃ   এস আলমের সহযোগী ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার। সেই তুলনায় বাংলাদেশের অবস্থান ১২তম।

তালিকার আরও কিছু উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, যাদের মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় ১ হাজার ডলার কম।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সবচেয়ে কম মাথাপিছু জিডিপির দেশ হিসেবে তালিকায় রয়েছে আফগানিস্তান, যেখানে এই সংখ্যা মাত্র ৪১৩ ডলার।

বিশ্লেষকদের মতে, আয়ের এই বৃদ্ধি সামগ্রিকভাবে ইতিবাচক হলেও, বৈশ্বিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থনীতির টেকসই ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST