২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমানে ‘বার্ড স্ট্রাইক’, মৃত্যুর মুখ থেকে ফিরলেন দেড় শতাধিক যাত্রী

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের নাগপুর জেলা থেকে কোলকাতাগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পর মাঝ আকাশে ‘বার্ড স্ট্রাইক’-এর কারণে ফের নাগপুরে ফিরে এসেছে। আজ মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

নাগপুর বিমানবন্দরের জ্যেষ্ঠ পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, উড়োজাহাজটি ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, “আজ ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নাগপুর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর ফের বিমানবন্দরে ফিরে এসেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বার্ড স্ট্রাইকের কারণে ফিরে এসেছে বিমানটি। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্তের পর আরও তথ্য জানা যাবে।”

আরও পড়ুনঃ   ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৬০ থেকে ১৬৫ জন যাত্রীবাহী সেই ফ্লাইটটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, “আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগপুর থেকে কোলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই৮১২ নম্বর ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণ পর আকাশে বার্ড স্ট্রাইকের মুখে পড়ে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা নাগপুর বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এ কারণে আজকের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।”

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের

প্রসঙ্গত, আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখি কিংবা বাদুড়ের সংঘর্ষকে বার্ড স্ট্রাইক বলা হয়। আকাশে এমন ঘটনা প্রায়েই হয় এবং অনেক সময় বিমানের প্রপেলারের মধ্যে পাখি ঢুকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে।

বার্ড স্ট্রাইকের জেরে মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়া এবং সব যাত্রীর মৃত্যু— এমন ঘটনা অনেক ঘটেছে।

সূত্র : ইন্ডিয়া টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST