২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক : সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আজ রাতে পুলিশ সদর দপ্তরে দায়িত্বশীল একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাঁকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডিবির এসআই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান, ৪টি এস্কেভেটর অকেজো

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাঁকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST