২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান, ৪টি এস্কেভেটর অকেজো

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : গোদাগাড়ীতে ফসলি জমির মূল্যবান টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার ১ মার্চ দিনব্যাপী ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযানকালে রাজাবাড়ি হাট, গোদাগাড়ীর শেষ সীমানা ঝিলিম বাজারসহ মোট চারটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত হানা দেয়। এ সময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ৪টি এস্কেভেটর ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও সরঞ্জাম বিকল করে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করা হয়।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এবং কোথাও কোথাও দিনের বেলাতেও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম জানান, গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করা বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন বিষয়টি কঠোরভাবে দমন করতে কাজ করছে। ইতোমধ্যে একাধিক অভিযানে বেশ কিছু এস্কেভেটর অকেজো করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির মাধ্যমে পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST