২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশ’ বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে সংগঠনের পক্ষে জামায়াতে ইসলামী‘র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান এ ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন, বেনাপোল পৌর উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। এ সংগঠনকে সব সময় যেকোনো দুর্যোগকালীন মুহুর্তে দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল তিন ডাকাত: পুলিশ

পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, এই সংগঠনের উদ্দেশ্যে ও কাজ সব সময় অসহায়, দরিদ্র ও গরীব মানুষের পাশে দাঁড়াানো। আমরা এই সংগঠনটি সবেমাত্র গঠন করেছি। এলাকার যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা অসহায় গরীব মানুষের পাশে আছি থাকবো। আগামীতে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের উপকার করায় আমাদের ব্রত।

আরও পড়ুনঃ   পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইজিপি

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর উন্নয়ন ও দরিদ্র সেবা কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, সাধারন সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ দুদু, উপদেষ্টা মো. রেজাউল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, আলহাজ্ব নূরুল হক, মাওলানা রিয়াসাদ আলী, মাওলাদা আব্দুর রহিম, সদস্য মাওলানা আনোয়ারুল কবির, জিয়ারুল ইসলাম, হাসানুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST