৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘শাকিব খানের বিষয় নিয়ে হাসাহাসি করলেও অপুদির কষ্ট বুঝা যায়’

অনলাইন ডেস্ক :  ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে দু’জনের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

বিষয়টি নিয়ে যেমন অনেকে ইতিবাচক মন্তব্য করছেন, তেমনি কেউ কেউ শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে সহানুভূতি প্রকাশ করছেন।

নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেখানে শাকিব-বুবলী প্রসঙ্গে নিজের মতামত জানানোর পাশাপাশি অপু বিশ্বাসের অবস্থান নিয়েও কথা বলেছেন তিনি।

তনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের উপর নিয়ে ভাবলে অপু দিদির কষ্টটা বুঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই—মেয়ে মানুষ পেলেই হল! সেটা যেকোনো অজুহাতে।’

আরও পড়ুনঃ   ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি
মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে শাকিব-বুবলী 

স্ট্যাটাসে তনি আরও বলেন, ‘কয়েক বছর আগে শাকিব খান নিজেই ক্যামেরার সামনে বুবলীকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছিলেন। শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা হয়, তা তার বোঝা উচিত। বিশেষ করে তার ভক্তরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, যা অনেক সময় নোংরামির পর্যায়ে চলে যায়।’

এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনে করেন, শাকিবের উচিত বিষয়গুলো পর্দার আড়ালেই রাখা। তনির কথায়, ‘শাকিব খান নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন। উনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা। যেহেতু দুই ঘরেই বাচ্চা আছে এবং তিনি দুটোই মেইনটেইন করেন, তাই যদি কিছু পাবলিক করতেই হয় তাহলে দুইজনের বিষয়টাই স্পষ্টভাবে করা উচিত।’

সবশেষ অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে এই নারী উদ্যোক্ত লিখেছেন, আমি মনে করি, অপু বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে শাকিব খানের বাইরে গিয়েও। তিনি এখন শুধুমাত্র একজন চিত্রনায়িকা নন, একজন সফল উদ্যোক্তাও। আমি সব সময় চাই, সব কিছু পেছনে ফেলে দিদি আরও ভালো করুন। আমরা সবাই আপনার পাশে আছি।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে তারকাদের ভাবনা
‘অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলীকে এড়িয়ে চলব, এমন নয়’

উল্লেখ্য, তনির সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বরাবরই বেশ ভালো। পেশাগত জায়গা থেকে বিভিন্ন সময় দুজনকে একসঙ্গেও কাজ করতে দেখা গেছে। 

অন্যদিকে, শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী—এই ত্রয়ীর সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা-সমালোচনা চলছে। ভক্তরাও চাইছেন, শাকিব যেন তার ব্যক্তিগত বিষয়গুলো আরও সংবেদনশীলভাবে সামলায়।

কারণ তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমান সমীকরণ নয় নানা সময়ে নানা সংবাদের শিরোনাম জায়গা করে নিচ্ছে। যা শাকিব ভক্তদের জন্যও অস্বস্তিকর। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST