১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রায়হান রাফী-তমা মির্জার প্রেমটা আর নেই

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হার রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের খবর ‘ওপেন সিক্রেট’ ছিল চলচ্চিত্রপাড়ায়। বিভিন্ন সময় একে অন্যের প্রতি পরোক্ষভাবে ভালোবাসার কথা জানান দিয়েছেন।

যদিও রায়হান রাফী ও তমা মির্জা তাদের রসায়নকে সবসময় ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে এসেছেন। তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি।

দুইজন তারকাই তাদের জীবনের বিশেষ দিনগুলোতে একে অন্যের পাশে থেকেছেন, নানা সারপ্রাইজের আয়োজন করেছেন। তবে সম্প্রতি সময়ে তমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে রাফীর।

দু’জনের মাঝে বন্ধুত্বটা থাকলেও প্রেমটা আর নেই। এই নির্মাতার বক্তব্যেও উঠে আসলো তেমনই চিত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাফী বলেছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ   ‘নিউজ করার আগে ভাবল না যে এই মেয়েগুলোর কী হবে?’

নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর নাকি তিক্ততা সৃষ্টি হয়েছে? জবাবে রাফী বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের সম্পর্কটা। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’

তাহলে কী আপনাদের প্রেম ছিল না? রাফী বললেন, ‘আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।’

তবে এই দুই তারকার ঘনিষ্ঠজন সূত্রের খবর, রাফী-তমার মাঝে প্রেমটা এখন আর নেই। একসময়ে দু’জন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রেরও আর দেখা মেলে না। দু’জন নিজেদের মতো করেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ   অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

যদিও মাসখানেক আগেই অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করে রাফী বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো।’

রাফীর এই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’

প্রসঙ্গত, রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST