৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নিজেকে খুন করার জন্য ‘কিলার’ ভাড়া করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক : বিশ্বজোড়া খ্যাতি, কোটি টাকার সম্পদ, সুপারহিট সব ছবি—সব কিছুর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। একসময় নিজের জীবনের ইতি টানতে নিজেই ভাড়া করেছিলেন একজন ‘কিলার’!

দুই দশক আগের কথা। বয়স তখন মাত্র ২০। ভয়াবহ হতাশা আর মানসিক অস্থিরতার মাঝে নিজেকে শেষ করার পরিকল্পনা করেন জোলি। আত্মহত্যা করলে পরিবার কষ্ট পাবে—এই ভাবনা থেকেই খুন হওয়াটাকে সহজ সমাধান ভেবেছিলেন। এজন্য যোগাযোগ করেছিলেন এক পেশাদার খুনির সঙ্গে।

কিন্তু সেই খুনি তাকে বলেন, ‘একবার নিজের জীবন নিয়ে পুনরায় ভেবে দেখো। এরপর পরবর্তী দুই মাসের মধ্যে আমাকে নতুন সিদ্ধান্ত জানাও।’

সেই কথাই বদলে দেয় জোলির জীবনের মোড়। আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। পর্দার ঝলকানির পেছনে লুকানো সেই অন্ধকার থেকেই তিনি আজ উঠে এসেছেন —একজন মা, এক মানবিক কর্মী, এবং এক অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে। হলিউডে নিজের শক্ত অবস্থান গড়েছেন অসংখ্য ছবির মাধ্যমে।

আরও পড়ুনঃ   পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। বাবা জন ভয়েটের সঙ্গে ১৯৮২ সালে ‘Looking to Get Out’ ছবিতে প্রথম অভিনয় করেন। ১৯৯৯ সালে ‘Girl, Interrupted’ ছবির জন্য অস্কার জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে। এরপর জনপ্রিয় কিছু ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। শুধু ‘Maleficent’ থেকেই আয় করেন ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ২৮২ কোটি)।

অভিনয়ের পাশাপাশি জড়িত আছেন নানা ব্যবসায়িক উদ্যোগে। Saint John ব্র্যান্ডের সঙ্গে ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেন। তৈরি করেছেন নিজস্ব ফ্যাশন লাইন ‘Atelier Jolie’, যার লক্ষ্য গৃহহীনদের সহায়তা করা।

ব্যক্তিগত জীবনও কম আলোচনার নয়। ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন অভিনেতা জনি লি মিলারকে। বিয়ের দিনে নিজের রক্ত দিয়ে স্বামীর নাম লিখেছিলেন পোশাকে! সেই সম্পর্কের ইতি ঘটে ১৯৯৯ সালে। এরপর ২০০০ সালে বিয়ে করেন বিলি বব থর্নটনকে, যেটি ভেঙে যায় ২০০৩-এ।

আরও পড়ুনঃ   ‘স্পেশাল অপস টু’র ট্রেলারে একগুচ্ছ চমক

সবচেয়ে আলোচিত ছিল ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। দম্পতি হিসেবে তিন সন্তান দত্তক নেন: ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। পরবর্তীতে জন্ম দেন আরও তিন সন্তান—শিলোহ, নক্স ও ভিভিয়েন। তবে ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে ছয় সন্তানের মা অ্যাঞ্জেলিনা। মা হিসেবেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও শরণার্থী শিবিরে কাজ করেছেন। নারী অধিকার ও বাস্তুচ্যুত মানুষের পক্ষে বারবার সোচ্চার হয়েছেন।

নিজেকে হত্যা করার সিদ্ধান্ত থেকে ফিরে আসা সেই অ্যাঞ্জেলিনা জোলি আজ একজন জীবন্ত কিংবদন্তি। ব্যক্তিগত জীবনের দুঃখবোধ ও হতাশাকে শক্তিতে রূপান্তর করে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST