১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্বামীকে আটকে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক : বগুড়ার গাবতলীতে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার চেলোপাড়া-চন্দনবাইশা সড়কের পোড়াদহ লোহার ব্রিজ এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলার পর শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ দেখে পালাতে গিয়ে প্রাইভেটকারের মুখোমুখি অটো, নিহত ১
গ্রেপ্তার পাঁচজন হলেন, গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়ার বাসিন্দা রাব্বি (২৪), আব্দুল অহেদ (২১), হৃদয় (২১) কাউছার (২১) ও মহিষাবান চকমড়িয়া গ্রামের বাসিন্দা নুর আলম নিশাদ (২২)।

আরও পড়ুনঃ   নাচোলে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার গাবতলী মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ২১ বছরের ওই নারী গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বামীর সঙ্গে ইজিবাইকে করে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাটে ঘুরতে যান। একই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জেলার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় পাঁচজন যুবক তাদের ইজিবাইকের গতিরোধ করেন। তাদের হাতে ধারালো ছুরি ছিল। ওই সময় তারা ওই নারী ও তার স্বামীকে হত্যার হুমকি দেন। এরপরই স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে ইজিবাইক থেকে নামিয়ে পাশের ইছামিত নদী সংলগ্ন সিঙ্গারবিল নামক স্থানের আবাদি জমিতে নিয়ে যান অভিযুক্ত তিনজন। আর বাকি দুজন তার স্বামীকে ইজিবাইকের ভেতরে চাকুর ভয় দেখিয়ে আটকে রাখে। এরপর পর্যায়ক্রমে তারা ওই নারীকে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাদের ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   পদ্মা থেকে কিশোর ও তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ওসি আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই নারী নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST