২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিরা হলেন চামারী ইউনিয়ন জামায়াতের আমির নাজমুল ইসলাম (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম (৩৫), জামায়াতের কর্মী ফরিদ উদ্দিন (৪৫), মো. স্বপন (৩০), বিএনপির সমর্থক হাবিল উদ্দিন (৩৫), কাবিল উদ্দিন (৪৫), কাউছার আলী (২৫) ও মো. কোরবান (২১)। তাঁদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯ জুলাই চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নাজমুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এলাকার কিছু লোককে ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নিয়ে যান। এ নিয়ে ইউনিয়ন বিএনপির কিছু কর্মী ক্ষুব্ধ হন। সমাবেশ থেকে ফেরার পর গতকাল রাতে চক কালিকাপুর গ্রামে জামায়াত নেতা নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলামের সঙ্গে বিএনপির কর্মী কাওছার, হাবিল ও কাবিলের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

আহত জামায়াতের ইউনিয়ন আমির নাজমুল ইসলাম বলেন, ‘আমরা কাউকে সমাবেশে যেতে বাধ্য করিনি। জামায়াতে ইসলামীকে ভালোবেসে কিছু লোক ঢাকার দলীয় সমাবেশে গিয়েছিলেন। এটা বিএনপির লোকজন সহ্য করতে পারছেন না। এ কারণে তাঁরা আমাদের ওপর হামলা করেছেন।’

তবে আহত বিএনপির কর্মী হাবিল উদ্দিন বলেন, ‘জামায়াতের লোকজন সমাবেশ থেকে ফিরে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। আমরা বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছি।’

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষ কেউ কেউ বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুনঃ   নাচোলে জাতীয় নির্বাচনী উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দলীয় কর্মীদের ওপর একটি দলের নেতা-কর্মীরা অত্যাচার চালাচ্ছেন বিভিন্নভাবে। আমরা ধৈর্যের পরিচয় দিয়ে চলেছি। আমরা প্রশাসনের কাছে গত রাতের ঘটনার সুষ্ঠু পদক্ষেপ চাই। তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।’

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘সিংড়ায় বিএনপি শান্তি ও সৌহার্দপূর্ণ অবস্থান চায়। জামায়াতের কর্মীরা বিভিন্ন ধরনের উসকানি দিয়ে চলেছেন। বিএনপির কর্মীরা তাঁদের ফাঁদে পা দেবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শুনেছি। রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST