১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

একই দিনে একই শাস্তি পেলেন হ্যারি পটারের দুই তারকা

অনলাইন ডেস্ক : ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। কারণ, গত বছর ৩১ জুলাই তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল বেগে গাড়ি চালান। এর ফলে ড্রাইভিং লাইসেন্সে যোগ হয় বাড়তি পেনাল্টি পয়েন্ট। এর আগে ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল; তা বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তার লাইসেন্স স্থগিত হয়ে যায়, যা ৬ মাস কার্যকর থাকবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) হাই উইকাম ম্যাজিস্ট্রেট কোর্ট এমাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করে। এর কারণ, এমা আদালতে উপস্থিত ছিলেন না। তবে তার আইনজীবী জানান, তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ নিয়ে মাস্টার্স করছেন এবং জরিমানা দিতে রাজি আছেন।

আরও পড়ুনঃ   প্রথম সম্পর্কে যে ভুল হয়েছে, দ্বিতীয় সম্পর্কে সেটা হয়নি : হিল্লোল

এদিকে কাকতালীয় বিষয় হলো, একই দিনে একই আদালতে ‘হ্যারি পটার’-এর আরেক অভিনেত্রী জোয়ি ওয়ানামেকার-কেও একই শাস্তি দেওয়া হয়। ম্যাডাম রোনাল্ড হুচ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীও গত বছর একটি ৪০ মাইল সীমার রাস্তায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। তাকেও ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা ও ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুই অভিনেত্রীর ক্ষেত্রেই দেখা গেছে—পূর্বে তাদের ড্রাইভিং লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। এবার আরও ৩টি করে পয়েন্ট যোগ করায় যুক্তরাজ্যের ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী ছয় মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে চালকের লাইসেন্স বাতিল করা হয়।

আরও পড়ুনঃ   ‘লিচু বাগান’ দেখে মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান : চয়নিকা

‘হ্যারি পটার’ সিরিজ দিয়ে খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিটল উইমেন’-এর মতো ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত।

এদিকে দুই প্রাক্তন ‘হ্যারি পটার’ খ্যাত তারকার একই দিনে ট্রাফিক আইন ভাঙার দায়ে শাস্তি পাওয়ার ঘটনাটি এক অদ্ভুত বলছেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST