২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শুটিং সেটে ঝগড়া আয়ুষ্মান-সারার, মার খেলো কলাকুশলীরাও!

অনলাইন ডেস্ক : নির্মাতা প্রয়াগরাজের বলিউড সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’র সিক্যুয়েলের শুটিং চলাকালীন ঘটে গেলো একাধিক বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটি, আবার কখনও স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।

ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানা–হেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কিছু মানুষ এগিয়ে যায়।

আরও পড়ুনঃ   নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক

একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা- এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা; আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা। তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুনঃ   ‘শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এতকিছু বিচার করে ফেললেন’

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন এই সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে অনভিপ্রেত এ ঘটনার ব্যাপারে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST