১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক

অনলাইন ডেস্ক : বহু জল্পনার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। তবে তারা দুজন মিলেই তাদের সন্তান অগস্ত্যকে মানুষ করবেন।

বিচ্ছেদের ঘটনার পর এটাই ভারতীয় ক্রিকেটারের প্রথম জন্মদিন। আর সেই দিনে একটি বিশেষ শপথ গ্রহণ করলেন তিনি। ১১ অক্টোবর ছিল হার্দিক পান্ডিয়ার জন্মদিন। ৩১ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিন উপলক্ষ্যে ঘরোয়া ভাবে অনুষ্ঠান করা হয় ।

আরও পড়ুনঃ   কাছের মানুষকে হারালেন প্রিয়াঙ্কা চোপড়া

আর সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানেই দেখা যায়, বেলুন দিয়ে ঘর সাজানো। আর মাঝে বসে জোড়া কেক কাটছেন হার্দিক, রাখা রয়েছে ফুলও।

আর এই ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও লেখেন হার্দিক, আর সেই লেখা থেকেই উঠে আসে গত এক বছর ধরে তার জীবনে যে ওঠা পড়া গিয়েছে সেই কথা। তিনি এদিক একই সঙ্গে জানিয়ে দেন যে তিনি এবার তার জীবন ইতিবাচক ভাবে প্রাণ খুলে বাঁচতে চান।

আরও পড়ুনঃ   অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি : কৌশানী

হার্দিক তার পোস্টে লিখেছেন, ‘এই গোটা বছরটাই ভীষণ ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে। জন্মদিন হল সেই সময় যখন সামনে এগোনোর পাশাপাশি পিছু ফিরে দেখতে হয়। একই সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগোতে হয়।’

শেষে তার ভাষ্য, ‘আপনারা যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞ এবং আমি মনস্থির করে নিয়েছি যে আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নেবই। আমি এই নতুন বছর অনেক ভালোবাসা আর জেদ নিয়ে শুরু করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST