২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অনেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি : কৌশানী

অনলাইন ডেস্ক : এবারের পুজায় আসছে ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জির টালিউড ছবি ‘বহুরূপী’। মুখ ও মুখোশ খেলার অ্যাকশনে এই ছবির টিজার ইতোমধ্যে সাড়া ফেলেছে। ছবিটিতে ‘ঝিমলি’ রূপে দেখা যাবে কৌশানীকে। নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি। তাদের জুটিতে রোম্যান্টিক গান ‘শিমূল-পলাশ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।

গত বৃহস্পতিবার ছবির দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’-এর মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খোলেন।

কৌশানী তার আশেপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কী না, প্রশ্ন করেন সাংবাদিকরা। নায়িকার উত্তর, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’

আরও পড়ুনঃ   শোকে পাথর রুক্মিণী, দ্রুত ফিরলেন কলকাতায়

কৌশানী বলেন,‘এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম।’

‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের ইভেন্টেও নিজের প্রকৃতি ও তার জন্য কাজে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-এর পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় সেইসব কাজ ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল ‘আবার প্রলয়’-তে আমাকে অন্যরকম ভাবে দেখে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে। ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর আসে ‘বহুরূপী’-এর অফার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST