৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

অনলাইন ডেস্ক : কেবল শাহরুখ খান নন, এবারের মেট গালায় লাল গালিচায় অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিরও। নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দেন শেরশাহ অভিনেত্রী।

কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া।

মেট গালায় এদিন কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন। কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল।

আরও পড়ুনঃ   ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

কিয়ারা ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্জের। তাদের সঙ্গে মেট গালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। একইসঙ্গে ছিলেন আম্বানিকন্যা ইশা আম্বানি।

কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েননি তিনি। অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ   জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয় : দীঘি

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন তাদের সন্তান আসছে।

২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন শেরশাহ ছবির অনস্ক্রিন জুটি। কিয়ারাকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্তান আসার কারণে সেই ছবি থেকে সরে গেছেন। তবে সদ্যই ওয়ার ২ ছবির শ্যুটিং শেষ করেছেন। সেখানে তার সঙ্গে থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST