১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক : সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচন নয়, বর্তমান মনোনয়নভিত্তিক পদ্ধতিকে সমর্থন করছে দলটি।

সোমবার (১৪ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়, বিদ্যমান পদ্ধতিতে এসব আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।’

আরও পড়ুনঃ   ঠাকুরগাঁওয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সাক্ষাৎ

নারীর ক্ষমতায়নে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেন তিনি। সংসদের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমরা সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছি। তবে সে কক্ষের সদস্য নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।’

বৈঠকে উপস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, ‘সংসদে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে নারী আসনে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি।’

আরও পড়ুনঃ   বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি পরামর্শক সংস্থা, যা সামগ্রিক রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে কাজ করছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১০

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১১

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৫

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৭

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৮

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৯

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

২০

Design & Developed by: BD IT HOST