৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শনিবার ভোররাতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের মেয়র এ হামলাকে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে শান্তি আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি। তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সর্বশেষ শান্তি প্রস্তাবও ব্যর্থ হয়েছে।

আরও পড়ুনঃ   ‘উন্মুক্ত সমুদ্র চুক্তি’ কি? কি থাকছে এতে?

খারকিভের মেয়র ইগর তেরেখোভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে খারকিভ।’

তিনি আরো জানান, একই সময়ে একযোগে ক্ষেপণাস্ত্র, ইরানের তৈরি ড্রোন এবং গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে দেওয়া বার্তায় মেয়র জানান, ‘গত দেড় ঘণ্টায় শহরে অন্তত ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো ড্রোন উড়ছে।’

তিনি আরো বলেন, রুশ ড্রোন হামলায় দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। একটি উঁচু ভবনের ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে আরো একটি হামলা চালানো হয়। সেসময় অন্তত ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন শিশু।

ইউক্রেন বরাবরই ৩০ দিনের জন্য নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। সর্বশেষ সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও তারা এ প্রস্তাবটি উপস্থাপন করে।

তবে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাশিয়া ফের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১২

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৪

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৭

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৮

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৯

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST