২২ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক : সতর্ক করে দেওয়ার পরও হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালের দিকে এসব জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে দুটি জাহাজকে ইরানের এই বাহিনী জব্দ করেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ‌ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি এখন ইরান উপকূলে আটকা পড়ে আছে।

আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজকে ‘জব্দ’ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   কাতারের নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) বলেছে, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বলে বিবিসি ভেরিফাই নিশ্চিত হয়েছে।

ইউকেএমটিও কোনও রেডিও সতর্কতা দেয়নি বলে দাবি করেছিলেন এপামিনোন্ডাসের ক্যাপ্টেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ ওই জাহাজের ক্যাপ্টেনের এই অভিযোগ অস্বীকার করেছে।

নুর নিউজ বলছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর-পূর্ব দিকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে।

পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়।

ভ্যানগার্ড বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এমএসসি ফ্রান্সেসকাকে উদ্দেশ্য করে সংকেত পাঠায় এবং নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটিতে ক্রুদের কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে এর বাইরে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST