২৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। আমি দায়িত্বগ্রহণের পরপরই হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

আরও পড়ুনঃ   রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অনেক সুনাম রয়েছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আপনাদের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কার্যক্রম বেগবান করতে হবে। আমি বিশ্বাস করি সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাহিদা, রাজশাহীর সিভিল সার্জন ডাঃ মোঃ রাজিউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ মোঃ কামরুজ্জামান, রাসিকের সচিব মোঃ সোহেল রানা, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক কস্তরি আমিনা কুইন, রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের প্রতিনিধি, রাসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিষ্ট ডাঃ মোঃ রেজাউর রহমান, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, ভ্যাটানারি সার্জেন মোঃ ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, রুটিন প্রকাশ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST