২৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

তথ্যবিবরণী : রাজশাহী বিভাগে চলমান হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য বিভাগীয় সমন্বয় কমিটির সভা রবিবার (২৬ এপ্রিল) সকালে স্বাস্থ্যের বিভাগীয় পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি ছাড়া দেশের ৬১টি জেলাতে হাম ছড়িয়ে পড়েছে। দেড় মাসের শিশু থেকে ৭০ বছর বয়সি হাম রোগী শনাক্ত হয়েছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটা ১০ শতাংশ পর্যন্ত দেখা যায়।

তিনি বলেন, ২০ এপ্রিল থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলেও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হামের হট স্পটগুলোতে ৫ এপ্রিল থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে। এবার সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে তাদের বাচ্চাদের টিকা দিচ্ছে। গত ২৫ এপ্রিল পর্যন্ত এই বিভাগে টিকাদানের যে লক্ষ্যমাত্রা ছিল, প্রকৃত টিকাদান তার চেয়ে বেশি হয়েছে। এর মধ্যে পাঁচ বছর ঊর্ধ্ব কিছু শিশু যেমন টিকা নিয়েছে, তেমনি পাঁচ বছরের নিচের ৫ থেকে ৬ শতাংশ শিশু টিকার বাইরে থেকে গেছে। প্রান্তিক পর্যায়ের অসচেতন বাবা-মা, বিশেষকরে যারা উভয়ই কাজের জন্য প্রতিদিন শিশুকে বাড়িতে রেখে বাইরে চলে যায়, তাদের কিছু শিশু এ টিকা থেকে বাদ পড়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আজকের সমন্বয় সভায় যে-সব সমস্যা বা ঘাটতিগুলো চিহ্নিত হয়েছে, সেগুলো ইতোমধ্যে জেলা প্রশাসকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা এসব সমস্যা কাটিয়ে উঠতে পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, আমরা একেক জন একেক কাজ করি। আবার সবাই মিলে সবার কাজও করি। আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে ভালো সমন্বয় আছে। সম্মিলিতভাবে আমরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করব। এসময় তিনি ভ্রাম্যমাণ টিম দিয়ে বাদ পড়া শিশুদের টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সমাজসেবা দপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম প্রমুখ বক্তৃতা করেন। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে গঠিত বিভাগীয় সমন্বয় সভার সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST