২২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। তারা ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত এবং প্রকাশ্যে ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় না আনে এবং জনসমক্ষে ফাঁসি কার্যকর না করে, তবে সাধারণ জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরও পড়ুনঃ   নগরীতে এসকাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান আইনি প্রক্রিয়ায় বিচার পেতে দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। এ সময় তারা দেশের প্রচলিত আইনের পরিবর্তে ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকর করার দাবি জানান। এছাড়া কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাতিত্ব ছাড়াই ধর্ষকদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসান মাসুম এবং আইটি সম্পাদক মো. আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অপরাধীকে জনসম্মুখে কঠোর শাস্তি দিতে হবে। বক্তারা এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানান। তারা অপরাধীর বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘চাঁদা লাগলে চাঁদা নে, ধর্ষককে ফাঁসি দে’ আমার বোন ধর্ষিতা কেন প্রশাসন জবাব দে,অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, বিচারের নামে প্রহসন মানিনা মানবো না,

আমার বোন কবরের ধর্ষক কেন বাহিরে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই
রামিসার রক্ত বৃথা যেতে দেব না বিভিন্ন স্লোগান মুখতির ছিলো বিক্ষোভ মিছিলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST