২৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্টাফ রিপোর্টার : সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রুয়েট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের নেতৃত্বে এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের পরিচালনায় র‌্যালি এবং কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

মানুষের জীবনকে পেটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট কীভাবে প্রভাবিত করে এবং সৃষ্টিশীল মানুষ ও বিজ্ঞানীদের কাজ কীভাবে সমাজের উন্নয়নে অবদান রাখছে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। ১৯৯৯ সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) জাতিসংঘের সাধারণ পরিষদে মেধাসম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। মেধাস্বত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯৭০ সালের ২৬ এপ্রিল স্থাপিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। যে কারণে দিবসটি পালনের জন্য ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় পৈত্রিক বসতবাড়ি নিয়ে সংবাদ সম্মেলনের বিপক্ষে সংবাদ সম্মেলন

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, শিক্ষক, ছাত্র এবং গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুয়েট প্রতিবছর এই দিনে নানা আয়োজন করে থাকে। মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ে সচেতনতার জন্য মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্ব মেধাস্বত্ব দিবসের সাথে সামঞ্জস্য রেখে রুয়েট এই দিবসটি পালন করে আসছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST