২৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইসলামাবাদে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে ইসলামাবাদ সফর করছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানে পৌঁছানোর পর তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার ইসলামাবাদে পৌঁছালে আব্বাস আরাগচিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনা সফল করতে পাকিস্তান যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আরাগচির এই সফর তারই ধারাবাহিকতা।

আরও পড়ুনঃ   জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে অবতরণ করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে

জানা যায়, বিমানবন্দরে আরাগচিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক প্রসঙ্গে তাহির আন্দ্রাবি জানান, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST