২৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেম খাঁ বড় মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ হচ্ছে জনগণের সেবা করা। আমরা সেই কাজেই নেমেছি। আগামী বর্ষা মৌসুমের আগেই এই রাস্তার কাজ শেষ করতে চাই। আপনারা আন্তরিকতার অভাব রাখবেন না।

এরআগে বর্ণালী মোড়ের পেছনে রাস্তা থেকে পরিদর্শন শুরু করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন, এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুনঃ   মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST