২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে, বললেন বাঁধন

অনলাইন ডেস্ক : ২০২৩ সালে প্রথমবারের মতো বলিউডের সিনেমা ‘খুফিয়া’-তে অভিনয় করেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সেই সিনেমায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেন তিনি।

শুধু তাই নয়, সিনেমায় টাবুর সঙ্গে সঙ্গে চুম্বন দৃশ্য ছিল বাঁধনের। যেই চুম্বন দৃশ্য ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে। এরপর নানা আলোচনা-সমালোচনার মুখেও পড়েন অভিনেত্রী।

সেই সিনেমার দুই বছর পর হঠাৎ স্মৃতিতে ডুব দিলেন বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্পষ্ট স্বীকারোক্তি, টাবুর চুম্বন করার সুযোগ কেউ ছাড়তে চায় না। যে কারণে সেই ছবিতে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাননি।

সোমবার দুপুরে ফেসবুকে এক স্ট্যঅটাসে ছবির পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে তার একটি কথোপকথনের অংশ তুলে ধরেন বাঁধন। পরিচালক অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আজমেরি, এই ছবির প্রস্তাব সকলে ফিরিয়ে দিয়েছে। তুমি এই ছবিতে কাজ করতে রাজি হলে কেন?’

আরও পড়ুনঃ   তোমার হাতের লাঠিটা অনেক মিস করি

উত্তরে বাঁধন বলেছিলেন, “টাবুকে চুম্বন করার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে?”

এই উত্তর শুনে বাঁধনের সঙ্গেই হেসে উঠেছিলেন বিশাল ভরদ্বাজও। রসিকতা সরিয়ে রেখে পরে যদিও পরিচালককে বাঁধন বলেন, “সত্যি কথা বলতে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হারাতে চাইনি। আমি একজন শিল্পী। আমার কোনও কিছু নিয়ে ভয় পাওয়া উচিত নয়। তা ছাড়া আমার চরিত্রটি পছন্দ হয়েছে।”

বাংলাদেশের কোনও অভিনেত্রীই এই ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না বলে জানিয়েছিলেন বিশাল। কোনও অভিনেত্রী আপত্তি জানিয়েছিলেন ছবিতে ‘জামায়াত’ শব্দটির ব্যবহার নিয়ে, কেউ আবার আপত্তি তুলেছিলেন পর্দায় আর সহ-অভিনেত্রীকে চুম্বনের দৃশ্যে। তাহলে বাঁধন রাজি হয়েছিলেন কেন?

আরও পড়ুনঃ   প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে

অভিনেত্রীর কথায়, “স্যার, এসব বিষয়ে ভয় পাই না। আমি মনে করি, সকলের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আমি আমার দেশকে ভালবাসি। চাই না, জামায়াত বা মৌলবাদীরা আমার দেশে আধিপত্য গড়ে তুলুক।”

বাঁধনের এই মন্তব্য শুনে বিশাল বলেছিলেন, “আমি ঠিক মানুষকেই ছবিতে নিয়েছি। খুব ভালো লাগছে, আমরা একসঙ্গে কাজ করছি।”

বাঁধনের এই স্মৃতিচারণ নেটিজেনদের অনেকেই ভালোভাবে নিতে পারেননি। আবার অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে নানা মন্তব্য করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST