১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টুইঙ্কলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না ও কাজলের সাম্প্রতিক টক শো ‘টু মাচ’ নানা কারণেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়ার সংজ্ঞা নিয়ে শো-এ তাদের করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার সরাসরি নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি।

কয়েকদিন আগে শো-তে অতিথি হিসেবে এসেছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর। সেখানে আলোচনার মোড় ঘুরে যায় প্রতারণা প্রসঙ্গে। কাজল এবং টুইঙ্কল একমত হয়ে দাবি করেন, শারীরিক সম্পর্ক নয় বরং মানসিক ভাবে কেউ কাউকে ঠকালে সেটাই আসল প্রতারণা।

আরও পড়ুনঃ   ‘সাফল্য আসবে যাবে, এটা চিরস্থায়ী নয়’

তাদের মতে, সঙ্গী যদি অন্য কারও সঙ্গে সহবাস করেনও, সেটা মানসিক প্রতারণার তুলনায় কম গুরুতর। তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতারণার কোনো ভাগ হয় না।

হুমা বলেন, ‘প্রতারণার কোনো ভাগ হয় না। কেউ যদি সঙ্গী থাকা সত্ত্বেও অন্য কারও সঙ্গে সহবাস করেন, সেটাও প্রতারণা। আবার কেউ সঙ্গীকে মিথ্যা বললেও সেটা প্রতারণা।’

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

সম্পর্কের ক্ষেত্রে নিজেকে ‘ওল্ড স্কুল’ বা পুরনো ধাঁচের বলেও দাবি করেন এই অভিনেত্রী। তার ভাষ্যে, ‘আমি ভালোবাসার ক্ষেত্রে ওল্ড স্কুল। তাই প্রতারণা নিয়ে এমন কোনো ভাবনা নেই আমার।’

তিনি বলেন, ‘সম্পর্কে আমি খুবই পজেসিভ। সঙ্গী আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করলে, আমি সেটা মেনে নিতে পারব না। তাহলে আমি বরং একা থাকব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST